২ টেস্টে ৩৯ উইকেট নেওয়া সাজিদ–নোমান পরের ম্যাচে একাদশে থাকবেন তো

 

ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজের শেষ দুই ম্যাচে পাকিস্তানের বোলিং মানেই ছিলেন নোমান আলী ও সাজিদ খান। দুই টেস্ট মিলিয়ে একটা সময়ে তাঁরা টানা ৮৯.৫ ওভার বোলিংও করেছেন। শেষ দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের মধ্যে ৩৯টিই পেয়েছেন এই দুই স্পিনার। কিন্তু পাকিস্তানের পরের টেস্টের কি জায়গা হবে তাঁদের?

পারফরম্যান্স বিবেচনায় নিলে এমন প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই। কারণ, এই দুই স্পিনারই ২০২১ সালের পর ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে জিতিয়েছেন।

দেশের মাটিতে প্রথমবার পিছিয়ে পড়ার পরও সিরিজ জেতার স্বাদ দিয়েছেন। সব মিলিয়ে সর্বশেষ ১৯৯৫ সালে জিম্বাবুয়ের মাঠে তাদের বিপক্ষে প্রথম ম্যাচ হারার পর শেষ দুই টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল পাকিস্তান। ২০১৫ সালের পর এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে তারা।

তবে পারফরম্যান্সের জন্য নয়, পরের টেস্টে এই দুজনের জায়গা না হতে পারে মূলত কন্ডিশনের কারণে। পাকিস্তানের তাদের পরবর্তী টেস্ট খেলবে চলতি বছরের শেষে, ডিসেম্বরে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.